মোঃ রাজিব হোসেন চাটমোহর পাবনা প্রতিনিধি
চাটমোহর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে থানা পুলিশ। রবিবার (২৬ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে চাটমোহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, উপজেলায় মাদক নিয়ন্ত্রণে থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় রবিবার ভাদড়া এলাকায় অভিযান চালিয়ে মৃত আব্দুল গফুরের ছেলে রবিউল ইসলাম বিপ্লব (৪৫)কে ১২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। একই দিন পৌর সদরের মধ্য শালিখায় অভিযান চালিয়ে আবু তাহের ওরফে শোভনের ছেলে মো. আজিজুল হক শিহাব ওরফে সাধু (২১)কে ২ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।
আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বর্তমানে তাদের পাবনা জেলা হাজতে প্রেরণের প্রক্রিয়া চলমান।