রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

জামালপুরে অবৈধ বালু তোলায় বাধা দেওয়ায় হামলা আহত – ৫
অনলাইন ডেস্ক / ১৮ বার
আপডেট টাইমঃ রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

 

 

আব্দুল আওয়ালঃ জামালপুর প্রতিনিধি 

 

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের কাউয়ামারা সংলগ্ন যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দিতে গিয়ে হামলায় ৪ জন গুরুতর আহত হয়েছেন। গত শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পিংনা ইউনিয়নের নলসোন্ধা গ্রামের মৃত ফজল মেম্বারের ছেলে ও সাবেক ছাত্রদল নেতা (বর্তমানে বিএনপি থেকে বহিষ্কৃত) সুবাসের (৫০) নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। ২৯ আগস্ট রাত ৮টার দিকে কাউয়ামারা সংলগ্ন নদীতে বালু তোলায় বাধা দিতে যান স্থানীয় এলাকাবাসী। এতে ক্ষিপ্ত হয়ে সুবাসের সন্ত্রাসী বাহিনী তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলায় কাউয়ামারা গ্রামের চান মিয়া, মাসুদ, আনিছ, মাজারুল ইসলাম মুকুল ও বাবু গুরুতর আহত হন।

ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চান মিয়া, মাসুদ, মাজারুল ইসলাম মুকুল ও আনিসের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করেন।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন ও মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট