শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

ইসলামপুরে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার
অনলাইন ডেস্ক / ২৬ বার
আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

 

আব্দুল আওয়াল জামালপুর জেলা প্রতিনিধিঃ

 

জামালপুরের ইসলামপুর উপজেলায় ইয়াবাসহ হাসর আলী (৪৪) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হাসর আলী চন্দনপুর গ্রামের রহিম উদ্দিনের ছেলে। তিনি গাইবান্ধা ইউনিয়ন যুবদলের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

জেলা ডিবি-২ শাখার উপপরিদর্শক (এসআই) মনিসাধ্যর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় হাসর আলীর বিরুদ্ধে ইসলামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট