রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের বিজয়
অনলাইন ডেস্ক / ২০ বার
আপডেট টাইমঃ শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

 

মোঃ শান্ত শেখ টুঙ্গিপাড়া গোপালগঞ্জ প্রতিনিধি

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়া-টু-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদ বিজয়ী হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে টুঙ্গিপাড়ার জিটি স্কুলে শুরু হয় ভোটগ্রহণ। সকাল থেকেই ভোটকেন্দ্র ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন।

এবারের নির্বাচনে মোট ৬২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে দুটি প্যানেলে মোট ১৪ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। প্যানেল দুটি হলো—রসূল-হাসান পরিষদ এবং সাইফুল-হান্নান পরিষদ।

নির্বাচনকে কেন্দ্র করে জিটি স্কুল প্রাঙ্গণে সকাল থেকেই উৎসবের আমেজ দেখা যায়। ভোটারদের উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে পুরো এলাকা। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মো. মামুন বিশ্বাস বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়োব আলী বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়েছে।

নির্বাচনে বিজয়ের পর সাইফুল-হান্নান পরিষদের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। নবনির্বাচিত কমিটি আগামী তিন বছর সিএনজি মালিকদের স্বার্থ রক্ষা এবং সমিতির কার্যক্রম আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সদস্যরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট