বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

কুড়িগ্রামে নাগেশ্বরী থানা ওসির চৌকস নেতৃত্বে ব্যাপক পরিমাণ মাদক উদ্ধার, গ্রেফতার -১ জন।
অনলাইন ডেস্ক / ৫৪ বার
আপডেট টাইমঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

 

 

নাগেশ্বরী, কুড়িগ্রাম থেকে মোঃ রফিকুল ইসলাম :

 

নাগেশ্বরী থানা কর্তৃক বিশেষ অভিযান চলাকালীন গোপন সংবাদে জানা যায একজন মাদক কারবারি মোটরসাইকেল যোগে মাদক নিয়ে ফুলবাড়ি থেকে নাগেশ্বরী হযে কুড়িগ্রাম রওনা হয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানার একটি চৌকস টীম পৌরসভার ঠুটা পাইকর নামাক স্থানে অবস্থান গ্রহণ করে। উক্ত মাদক কারবারি অদ্য ১৭.৩০ ঘটিকায় মোটরসাইকেল যোগে ঠুটা পাইকর নামক স্থানে পৌঁছামাত্র পুলিশের উপস্থতি টের পেয়ে মোটর সাইকেল ফেলে ঠুটা পাইকর ব্রীজের নিকট খালের পানিতে ঝাঁপ দিয়ে পালানোর চেস্টা করে এবং খালের কচুরিপানার নীচে আত্বগোপন করে থাকে। তখন স্থানীয় জনতা ও পুলিশ প্রায় ১ ঘন্টা তল্লাশি করে কচুরি পানার নীচ খেকে তাকে আটক করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ মাহবুবুল (৩২) পিতা- নুর ইসলাম সাং বিদ্যাবাগিশ থানা ফুলবাড়ি জেলা কুড়িগ্রাম বলে জানা যায়। পরে তার মোটর সাইকেল তল্লাশি করে মোটর সাইকেল বিশেষ কায়দায় রক্ষিত ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উক্ত আসামি একজন চিহ্নিত মাদক কারবারি। মামলা দায়ের প্রক্রিয়াধীন। নাগেশ্বরী থানাকে মাদক মুক্ত করতে আমরা বদ্ধপরিকর। এধরনের অভিযান আমরা অব্যাহত রাখব।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট