বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

কান্দিতে প্রাক্তন তৃণমূল চেয়ারম্যানের বাড়িতে হামলার অভিযোগ, জখম দেবাশীষ চ্যাটার্জি
অনলাইন ডেস্ক / ৭০ বার
আপডেট টাইমঃ শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

 

আয়ুব আলী আন্তর্জাতিক প্রতিনিধি

মুর্শিদাবাদের কান্দিতে পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান দেবাশীষ চ্যাটার্জির বাড়িতে ঢুকে হামলার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার রাত ৮টা নাগাদ এই ঘটনা ঘটে। হামলার ঘটনায় জখম হয়েছেন দেবাশীষ চ্যাটার্জি। বর্তমানে তিনি কান্দি হাসপাতালে চিকিৎসাধীন।

 

অভিযোগ, কংগ্রেস নেতা অধীর চৌধুরীর নাম করে বাড়িতে প্রবেশ করে দুষ্কৃতীরা। এরপরই দেবাশীষ চ্যাটার্জির উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। তবে এই হামলার নেপথ্যে কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

 

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার পুলিশ। অভিযুক্তদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, অভিযুক্তদের সন্ধানে শুরু হয়েছে পুলিশি তল্লাশি।

 

কেন প্রাক্তন পৌর চেয়ারম্যানের বাড়িতে এই হামলা? অধীর চৌধুরীর নাম করে বাড়িতে প্রবেশের কারণই বা কী? এই ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক যোগ রয়েছে কি না, তা নিয়েও উঠছে প্রশ্ন। যদিও হামলার প্রকৃত কারণ এবং অভিযুক্তদের পরিচয় এখনও জানা যায়নি।

 

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ। তদন্তের পরই হামলার প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট