সঞ্চয় বিকাশ তঞ্চঙ্গ্যা,বিলাইছড়ি প্রতিনিধি
(রাঙ্গামাটি জেলা) রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ৬ ষষ্ট সংগীতিকার পার্বত্য চট্টগ্রাম ভিক্ষু সংঘের প্রতিষ্ঠাতা রাজগুরু জন্মস্থান পূণ্যভূমি কুতুব দিয়া সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহারের ৩৭ তম কঠিন চীবর দান সম্পন্ন করা হয়েছে।
শুক্রবার (৩০অক্টোবর) বিহার পরিচালনা কমিটি ও দায়ক দায়িকার আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠানে পিন্ডদান, পুষ্পমাল্য অর্পণ,অথিতি আপ্যায়ন, বুদ্ধমূর্তিদান, অষ্টপরিস্কারদান, উদ্ধোধনী ও ধর্মীয় সংগীত পরিবেশন , কঠিন চীবর দান এবং ধর্মসভা, ফানুস উত্তোলন, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন করা হয়।
এসময় ভিক্ষুসংঘের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য ভিক্ষু সংঘ বিলাই ছড়ি উপজেলা শাখার সভাপতি আর্য্যলঙ্কার মহাথের, পার্বত্য ভিক্ষুসংঘ বিলাই ছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিপুল জ্যোতি মহাথের, বুদ্ধজ্যোতি ভিক্ষু, উ. তেজবর্ণ ভিক্ষু, শাক্যজ্যোতি ভিক্ষুসহ অন্যান্য ভিক্ষুসংঘ, এবং উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, সাবেক উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা,সাবেক ভাইস চেয়ারম্যান অমৃত সেন তঞ্চঙ্গ্যা রমাকান্ত হেডম্যান, বিহার পরিচালনা কমিটি সভাপতি জয়তুন তঞ্চঙ্গ্যা,সাধারণ সম্পাদক সুমন্ত তঞ্চঙ্গ্যা, দীলিপ কুমার তঞ্চঙ্গ্যা,শিক্ষক, চন্দ্রা তঞ্চঙ্গ্যা, রঞ্জণ তঞ্চঙ্গ্যা, মনিষা তঞ্চঙ্গ্যা,বাবু লাল মেম্বার, দিবাকর তঞ্চঙ্গ্যা, জিকু তঞ্চঙ্গ্যা প্রমূখ