মোঃ ছাবেদুল সরকার, পাবনা জেলা প্রতিনিধি।
পাবনার ফরিদপুর উপজেলার পুঙ্গলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ বাবুল আক্তার এর উদ্যোগে ক্রিয়াব্যক্তিত্ব মরহুম রওশন আলী সরদার স্মৃতি স্বরণে ফুটবল টুর্নামেন্ট বিলচান্দক খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বাবুল আক্তার এর সার্বিক সহযোগিতা যুব সমাজকে একতাবদ্ধ করতে এবং মাদক ও জুয়া আসক্ত না হয়। সেই জন্য খেলাধুলার প্রতি আগ্রহ জাগাতে এই উদ্যোগ নিয়ে কাজ করছে, চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আক্তার। পরে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে বিজয়ী ট্রফি তুলে দেন। এবং যুব সমাজের জন্য আগামী নির্বাচনে চেয়ারম্যান হলে খেলাধুলার সামগ্রী সহ সকল সুবিধা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।