নান্নু মিয়া, স্টাফ রির্পোটারঃ
মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণা সভা ও লিফলেট বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির ১নং সদস্য এস এ জিন্নাহ কবির।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন—"রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কেবল একটি রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ পুনর্গঠনের রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হবে এবং জনগণের ভোটাধিকার ফিরে আসবে।"
তিনি আরও বলেন—"আজ দেশের কৃষক, যুবক ও ব্যবসায়ীরা চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নেই, যুবকরা বেকার হয়ে হতাশায় ভুগছে, আর ক্ষুদ্র ব্যবসায়ীরা নানাভাবে চাপে পড়ে টিকে থাকতে পারছে না। ৩১ দফার মধ্যে কৃষকের অধিকার, যুবকদের কর্মসংস্থান এবং ব্যবসায়ীদের স্বার্থরক্ষার স্পষ্ট অঙ্গীকার রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের জন্য সারের সহজলভ্যতা, ন্যায্য দাম নিশ্চিত করা হবে; যুবকদের জন্য চাকরি ও ব্যবসার সুযোগ তৈরি হবে; আর ব্যবসায়ীদের জন্য সুষ্ঠু ব্যবসার পরিবেশ গড়ে তোলা হবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
কাজী মোস্তাক হোসেন (দিপু) আহ্বায়ক মানিকগঞ্জ জেলা যুবদল, মো. লোকমান হোসেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য, মাসুদুর রহমান (মাসুদ) মানিকগঞ্জ জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি, মো. ফেরদৌস রহমান মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, আসিফ ইকবাল রনি মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, মীর মানিকুজ্জামান (মানিক) ঘিওর উপজেলা বিএনপির সভাপতি, মো. হাবিবুল্লাহ নোমানী জাতীয়তাবাদী ওলামা দলের নির্বাহী কমিটির সদস্য, মো. আবদুল খালেক শিকদার সহ-সভাপতি কৃষক দল মানিকগঞ্জ জেলা, আব্দুল কাদের সিংজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি, মো. হোসেন আলী শিবালয় উপজেলা যুবদলের আহ্বায়ক, মো. রেজাউল করিম রেজা সাধারণ সম্পাদক সিংজুরী ইউনিয়ন বিএনপি, মো. জানে আলম ঘিওর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মো. রাজা মিয়া (মেম্বার) ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, মো. আমির হামজা পিন্টু মানিকগঞ্জ জেলা যুবদল, মো. গোলাম মোস্তফা ঘিওর থানা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও সদস্য সচিব ঘিওর উপজেলা যুবদল, মো. সাইফ সানোয়ার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিংজুরী ইউনিয়ন যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় বক্তারা রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।