বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

রাজশাহীতে ড্রেন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক / ১১৪ বার
আপডেট টাইমঃ রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন এলাকায় ড্রেনের পানিতে পড়ে থাকা অবস্থায় এক অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে নগরীর শ্রীরামপুর এলাকায় অবস্থিত কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার উত্তর-পশ্চিম কোণের একটি ড্রেনে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি রাজপাড়া থানা পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট