বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

জামালপুর জেলা মেলান্দহ উপজেলা ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন।
অনলাইন ডেস্ক / ১১৬ বার
আপডেট টাইমঃ সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

 

 

মোঃ মানিক শেখ মেলান্দহ উপজেলা প্রতিনিধি।

 

জামালপুর জেলাধীন মেলান্দহ উপজেলায় জমি বিরোধের জেরে ছোট ভাই বড় ভাইকে ছুরি দিয়ে আঘাত করায় বড় ভাই নিহত ।

সোমবার(৯ ফেব্রুয়ারী)সকালে মেলান্দহ উপজেলার দেওলাবাড়ি গ্রামের দেবপাড়ায় এই নির্মম ঘটনা ঘটে। সুরুজ শেখের ছেলে নূরনবী ও আলমের মধ্যে দীর্ঘদিন ধরে বসত বাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে গ্রামের গণ্যমান্য ব্যক্তবর্গ সালিশ মীমাংশা করলেও তাদের দ্বন্দ্ব নিষ্পত্তি হয়নি। ফলে আজ সকালে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হওয়া অবস্থায় ছোট ভাই আলম ক্ষিপ্ত হয়ে বড় ভাই নূরনবীকে ছুরি দিয়ে নির্মমভাবে আঘাত করে। আহত অবস্থায় আত্মীয়স্বজন নূরনবীকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর হয়েছে এবং এ ঘটনায় ০২জনকে এজাহারভুক্ত ও ০২ জনকে অজ্ঞাত করে মোট চার জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে ।তিনি আরোও বলেন,আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট