বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

নাটোরে ভোট-পরবর্তী উত্তেজনায় বিএনপি–জামায়াত সমর্থকদের সংঘর্ষ, গুলিবর্ষণ; আহত অন্তত ৬।
অনলাইন ডেস্ক / ৩৩ বার
আপডেট টাইমঃ শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

 

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

 

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধানাইদহ পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আসাব সরকার এবং নগর ইউনিয়ন জামায়াতের আমির হাসিনুর রহমান গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
বড়াইগ্রাম থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ধানাইদহ বাজারে নির্বাচনে ভোট প্রদানকে কেন্দ্র করে জামায়াত কর্মী সাব্বিরকে মারধরের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, স্থানীয় বিএনপির কিছু কর্মী তাকে মারধর করেন। এর জের ধরে শনিবার সকালে বিএনপি নেতা আসাব সরকারকে মারধর করে জামায়াতের সমর্থকরা। পরে উভয় পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষ চলাকালে কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনাও ঘটে। এতে নগর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাসিনুর রহমানসহ উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হন। এ সময় ৫ থেকে ৬টি বাড়িঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসিনুর রহমানসহ দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ এবং অন্যদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়েছে।
পরে সেনাবাহিনী, আনসার, পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা জোরদার করেন। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ঘটনার পর জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল ওয়াহাব ও জেলা প্রশাসক আসমা শাহীন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট