বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে একটি উন্মুক্ত পত্র প্রকাশ করেছেন।
রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই পত্রটি দ্রুতই বিভিন্ন মহলে ছড়িয়ে পড়ে। চিঠিতে তিনি প্রধানমন্ত্রীর সীমিত প্রটোকল নিয়ে চলাচল এবং দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি অতীতের বিভিন্ন ঘটনার প্রেক্ষাপট তুলে ধরে প্রধানমন্ত্রীর জন্য রাষ্ট্রীয় প্রাপ্য প্রটোকল নিশ্চিত করা ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের আহ্বান জানান।
এ বিষয়ে সমাজের বিভিন্ন সুশীল ব্যক্তি উন্মুক্ত পত্রের বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা প্রধানমন্ত্রীর প্রতি বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার অনুরোধ জানিয়েছেন।