বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী ইউনিয়নের আটঘড়ি ভবানিপুর গ্রামে মঙ্গলবার গভীর রাতে একটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে কৃষক ইয়াছিন আলীর গোয়ালঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে দুটি বড় গরু ও তিনটি বড় ছাগল মারা যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েলের আগুন থেকে এই দুর্ঘটনার সূত্রপাত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিবারের সদস্যরা প্রাণে রক্ষা পেলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় তিন থেকে চার লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল হাকিম। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে সহমর্মিতা প্রকাশ করেন, সার্বিক খোঁজখবর নেন এবং সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন:
জোয়াড়ী ইউনিয়ন আমীর মাওঃ জাহাঙ্গীর আলম
ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী মন্ডল
উপজেলা জামায়াত নেতা অধ্যক্ষ মাওঃ ইব্রাহিম পাটোয়ারী
স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ
ক্ষতিগ্রস্ত কৃষক ইয়াছিন আলী বলেন, “আমার গরু-ছাগলই ছিল একমাত্র সম্বল। এক রাতেই সব শেষ হয়ে গেল।”
স্থানীয়রা দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারটি ঘুরে দাঁড়াতে পারে।