বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

গাইবান্ধার বোনারপাড়া এগ্রো ফার্মে চাঁদা দাবির অভিযোগে বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাসহ তিনজন আটক। 
অনলাইন ডেস্ক / ৪৩ বার
আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

 

 

মোঃইসমাইল সিরাজী) গাইবান্ধা প্রতিনিধি

 

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় একটি এগ্রো ফার্মে চাঁদা দাবির অভিযোগে বিএনপি, যুবদল ও ছাত্রদলের তিন নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

 

অভিযোগ রয়েছে, বোনারপাড়ার “তৈলিয়ান মোল্লা এগ্রো ফার্ম”-এর মালিকের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে ক্ষতি করার ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও জানানো হয়েছে।

 

আটক আটককৃতরা হলেন, সম্রাট মিয়া, সাংগঠনিক সম্পাদক, বোনারপাড়া ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি); হাসান কবির, সদস্য সচিব, বোনারপাড়া ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল; এবং সৃজন আহমেদ শিপন, সাবেক আহ্বায়ক, বোনারপাড়া ডিগ্রি কলেজ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট