বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

শ্রীপুরে বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাৎ ও মিথ্যা মামলার হুমকির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন
অনলাইন ডেস্ক / ৪২ বার
আপডেট টাইমঃ শনিবার, ৭ মার্চ, ২০২৬

 

 

 

মোঃ মাহাবুল আলম  স্টাফ রিপোর্টার

 

বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে গ্রামবাসীর কাছ থেকে অর্থ আত্মসাৎ এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে গাজীপুরের শ্রীপুর উপজেলার নিজ মাওনা এলাকায় মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

শনিবার (৭ মার্চ ২০২৬) দুপুরের দিকে নিজ মাওনা এলাকায় আয়োজিত এ মানববন্ধনে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

 

এ সময় তারা অভিযোগ করেন, নিজ মাওনা এলাকার সাইদুর ও তার ছেলে নাঈম দীর্ঘদিন ধরে বিদেশে পাঠানোর কথা বলে গ্রামের সহজ-সরল মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়েছেন। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও কাউকে বিদেশে পাঠানো হয়নি এবং টাকা ফেরতও দেওয়া হয়নি।

 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও অভিযোগ করেন, টাকা ফেরত চাইতে গেলে সাইদুর ও তার ছেলে নাঈম উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বিভিন্নভাবে হয়রানি করছেন।

এ সময় বক্তারা প্রশাসনের কাছে বিষয়টি দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগীদের টাকা ফেরত নিশ্চিত করার দাবি জানান। এলাকাবাসী সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রশাসনের কাছে সঠিক বিচার পাওয়ার দাবি করেন।

মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভুক্তভোগী পরিবারগুলো উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট