বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

নওগাঁয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত-১ ও শিশুসহ আহত-৫ ‎
অনলাইন ডেস্ক / ১২২ বার
আপডেট টাইমঃ মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

 

 

‎সোহরাব হোসেন (নওগাঁ জেলা) প্রতিনিধি:

‎

‎নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ভ্যান, অটোভ্যান ও স্টিয়ারিংয়ের ত্রিমুখী সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

‎

‎স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টা ৪৫ মিনিটে উপজেলার পাড়ইল ইউনিয়নের জিনারপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিয়ামতপুরগামী একটি অটোভ্যান যাত্রী নিয়ে মোড়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় গাংগোরের দিকে যাওয়া বেপরোয়া স্টিয়ারিং গাড়ি ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি উল্টে গিয়ে যাত্রীরা সড়কে ছিটকে পড়ে।

‎

‎দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এক নারীকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় পাড়ইল ইউনিয়নের উমরইল গ্রামের বাসিন্দা হারুন-অর-রশিদের স্ত্রী ও খোদা বক্সের মেয়ে নুরেছা (৩৮)। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

‎

‎গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

‎

‎ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. মুর্শিদা খাতুন ও সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন।

‎

‎নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এটি একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। নিহতের সুরতহাল শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট