নিজস্ব প্রতিবেদক
যে মানুষটা আমাকে খুব ভালোবাসতো, বড় ভাইয়ের মতো আগলে রাখতো, ছোট ভাইয়ের মতো খেয়াল রাখতো—সে আজ আর আমাদের মাঝে নেই।
কয়েকদিন আগেও তার সঙ্গে দেখা হয়েছিল…
হাসিমুখে বলেছিলেন, “আমি আসছি, তোমাকে ফোন দিব…”
কিন্তু সেই ফোন আর আসলো না—আজ এলো তার না ফেরার খবর।
নাটোরের গুরুদাসপুর উপজেলার সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল শনিবার (৪ এপ্রিল ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁচকৈড় বাজারে অবস্থিত টেনরোজ হেলথ কেয়ারে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মরহুম আবু হেনা মোস্তফা কামাল চাঁচকৈড় পুরান পাড়ার বাসিন্দা এবং মো. শাহাবুদ্দিন (সাবু) সাহেবের পুত্র। তিনি সাংবাদিক মহলে ‘হ্যালো সুমন’ নামেও পরিচিত ছিলেন।
বাংলাদেশ প্রেসক্লাব, নাটোর জেলা শাখার সদস্য সচিব মোঃ সাহাবুল আলম এক শোকবার্তায় বলেন,
“আবু হেনা মোস্তফা কামাল একজন সাহসী ও নিষ্ঠাবান সাংবাদিক ছিলেন। তার অকাল মৃত্যুতে আমরা একজন প্রতিশ্রুতিশীল সহকর্মীকে হারালাম। এই ক্ষতি অপূরণীয়। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দেন।”
তার মৃত্যুতে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
আল্লাহর কাছে দোয়া করি—
আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন।