স্টাফ রিপোর্টার | নাটোর
নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইলগামী পাকা সড়কের রয়নার মোড় থেকে আদগ্রাম পর্যন্ত প্রায় ০৭ কিলোমিটার সড়কের মধ্যে প্রায় ০৩ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে। অথচ অবাক করার মতো বিষয়, নষ্ট অংশ ফেলে রেখে বাকি প্রায় ০ ৪ কিলোমিটার ভালো রাস্তার ওপরই সংস্কার বা “কার মিটিং” (কার্পেটিং) কাজ চলছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যেসব অংশে রাস্তা ভেঙে গর্ত হয়ে গেছে, চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে—সেগুলো সংস্কার না করে উল্টো ভালো রাস্তা কেটে নতুন করে কাজ করা হচ্ছে। এতে করে জনসাধারণের ভোগান্তি আরও বেড়েছে।
প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচলকারী পথচারী, শিক্ষার্থী ও যানবাহনের চালকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “যেখানে রাস্তা একেবারে চলাচলের অযোগ্য, সেখানে কাজ না করে ভালো রাস্তা নষ্ট করা হচ্ছে। এটি সম্পূর্ণ অযৌক্তিক এবং অপচয়।”
এলাকাবাসীর দাবি, দ্রুত নষ্ট হয়ে যাওয়া ৩ কিলোমিটার রাস্তা সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক এবং চলমান কাজের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো হোক।
[video width="478" height="850" mp4="https://dhakapotro.com.bd/wp-content/uploads/2026/04/VID-20260411-WA0011.mp4"][/video]
এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে চাইলে ক্যামেরা দেখে তিনি শটকে পড়েন। উনি বলেন যে উপরের কর্মকর্তা এলে কথা বলেন।আমি কোন কিছু বলতে পারব না।
এ বিষয়ে স্থানীয় বেশ কয়েকজন পথচারীর সঙ্গে আলাপ কালে তারা জানান দীর্ঘদিন হলেই রয়নার মোড় হতে জোনাইল পর্যন্ত পাকা সড়কটি অবহেলিত। এবং সংস্কারের নামে চলে দুর্নীতি, নষ্ট হয়ে যাওয়ার রাস্তায় না সেরে ভালো রাস্তার উপর দিয়ে কার্পেটিং করে ইঞ্জিনিয়াররা এমনটাই জানাচ্ছিলেন আলামিন নামে একজন ভদ্রলোক। এতে সরকারি অর্থের অপচয় এমনটাই জানাচ্ছিলেন এলাকাবাসী। এ রাস্তাটি যদি সঠিক নিয়মে নির্মাণ হয় এলাকার জনগণের ভোগান্তি কমবে। রাস্তাটি জনগণের কষ্ট লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকার সাধারণ জনগণ।