শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

রংপুরকে মাদক মুক্ত করতে ডিবির তৎপরতা অব্যাহত, ১০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি
অনলাইন ডেস্ক / ৪৭ বার
আপডেট টাইমঃ মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

 

 

সেলিম চৌধুরী জেলা প্রতিনিধি, রংপুর ঃ

 

আজ ৯ জুন: রংপুর মহানগরের তাজহাট এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মোঃ জাফর (৪৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তি মোঃ জাফর মৃত আফসার আলী ও মৃত মনোয়ারা বেগমের ছেলে। তিনি রংপুর মহানগরের তাজহাট থানাধীন ওয়ার্ড নং-১৫ এর মর্ডান মোড় আশরতপুর কোটপাড়া এলাকার বাসিন্দা।

জানা গেছে, মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে তাজহাট সরকারি টেকনিক্যাল ইন্সটিটিউটের সামনে অভিযান পরিচালনার সময় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট