বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

গোপালগঞ্জে লোকাল বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
অনলাইন ডেস্ক / ৩৮ বার
আপডেট টাইমঃ মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

 

 

মোঃ শান্ত শেখ টুঙ্গিপাড়া গোপালগঞ্জ প্রতিনিধি।

 

গোপালগঞ্জ সদরের বৌলতলী এলাকায় যাত্রীবাহী লোকাল বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

 

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে টেকেরহাট-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বৌলতলী ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

 

বিষয়টি নিশ্চিত করে বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোল্লা আফজাল হোসেন জানান, দুপুর দেড়টার দিকে টেকেরহাট থেকে গোপালগঞ্জগামী ‘সোনালী পরিবহন’ নামের একটি লোকাল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা টেকেরহাটগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি উল্টে সড়কের ওপর পড়ে যায় এবং বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ট্রাকের চালক ও হেলপার নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর বাসের এক যাত্রীর মৃত্যু হয়।

 

পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরও জানান, দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় সড়কের ওপর উল্টে থাকা ট্রাকটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট