শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

বানেশ্বর নিউ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির বার্ষিক আলোচনা সভা
অনলাইন ডেস্ক / ৮ বার
আপডেট টাইমঃ শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

 

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে নিউ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে বার্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনসিসি ব্যাংক পিএলসি, রাজশাহী শাখার আঞ্চলিক প্রধান মো. ওমর শরীফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক দুলাল, বানেশ্বর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. হযরত আলী সরকার, বানেশ্বর বাজার বণিক সমিতির আহ্বায়ক মো. মতিউর রহমান মতি, বানেশ্বর বাজারের ইজারাদার জাকির হোসেন সরকার (রাসেল) এবং এনসিসি ব্যাংক পিএলসি বানেশ্বর শাখার শাখা প্রধান মো. শফিউল আলম। নিউ সুপার মার্কেটে সাধারণ সম্পাদক শাহিন আলমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, নিউ সুপার মার্কেট, সভাপতি মো. মোজাম্মেল হক টুটুল। সভাটি পৃষ্ঠপোষকতা করে এনসিসি ব্যাংক পিএলসি, বানেশ্বর শাখা।

সভায় ব্যবসায়ীদের বিভিন্ন বিষয়, পারস্পরিক সহযোগিতা এবং বাজারের সার্বিক পরিবেশ নিয়ে আলোচনা হয়। #

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট