বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে গুরুদাসপুরে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন-
অনলাইন ডেস্ক / ৪৩ বার
আপডেট টাইমঃ বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

 

 

 

সজিবুর রহমান নাটোর প্রতিনিধি:

 

নাটোরের গুরুদাসপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) গুরুদাসপুর বাজারে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির সদস্য ও গুরুদাসপুর উপজেলা বিএনপির সমন্বয়ক ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু।

এ সময় তিনি বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দলের প্রতিষ্ঠার ইতিহাস ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের কথা তুলে ধরে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।

আলোচনা সভায় বিএনপি নেতা লিয়াকত আলী সরদার লিটন, বজলার রহমান, আব্দুল করিমসহ গুরুদাসপুর উপজেলা বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তারা বলেন, বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল। দলের প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে দেশের গণতান্ত্রিক আন্দোলন ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে বিএনপির নেতাকর্মীরা ভূমিকা রেখেছেন। আগামী দিনে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় ও ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দ-উৎসবের দিন নয়, এটি দলের অতীতের আন্দোলন-সংগ্রাম মূল্যায়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণেরও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। এ সময় তারা দলের আদর্শ ও উদ্দেশ্যকে সামনে রেখে সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

 

আলোচনা সভা শেষে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের উপস্থিতিতে কেক কাটা হয়। এ সময় নেতাকর্মীরা পরস্পরকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান এবং দলের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে গুরুদাসপুর উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট