রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

নাটোরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি
অনলাইন ডেস্ক / ১৬ বার
আপডেট টাইমঃ রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

 

 

নাটোর প্রতিনিধি:

সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী-২০২৬ উপলক্ষে নাটোরে উদ্বোধনী অনুষ্ঠান ও বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

 

৪ সেপ্টেম্বর বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নাটোর জেলা শাখার আয়োজনে ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিশেষ অতিথি ছিলেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

 

প্রধান অতিথি অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে নাটোর রাজবাড়ী থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নাটোর জেলা পুলিশের পক্ষ থেকেও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

 

আয়োজকরা বলেন, ধর্মীয় উৎসবগুলোতে সকলের অংশগ্রহণ ও পারস্পরিক সম্প্রীতি দেশের সাম্প্রদায়িক সৌহার্দ্যকে আরও সুদৃঢ় করবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট