বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

টাইব্রেকারে মেলান্দহকে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন সরিষাবাড়ী
অনলাইন ডেস্ক / ১০০ বার
আপডেট টাইমঃ রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

 

 

আব্দুল আওয়াল জামালপুর জেলা প্রতিনিধিঃ

 

জমজমাট লড়াই আর চরম উত্তেজনার মধ্য দিয়ে পর্দা নামল ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর। জামালপুর জেলা স্টেডিয়ামে আয়োজিত বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচে মেলান্দহ উপজেলাকে পেনাল্টি শুটআউটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সরিষাবাড়ী উপজেলা ফুটবল দল।

 

আজ ১৩ সেপ্টেম্বর (রবিবার) বিকেলে জামালপুর জেলা স্টেডিয়ামে ট্রফি নির্ধারণী এই হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় সরিষাবাড়ী উপজেলা ও মেলান্দহ উপজেলা। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-প্রতিআক্রমণে গ্যালারি মাতায়। নির্ধারিত ৯০ মিনিটের রোমাঞ্চকর খেলায় মাঠের লড়াই সমানে-সমান হলেও কোনো দলই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি।

 

ম্যাচ ০–০ গোলে অমিমাংসিতভাবে শেষ হলে বিজয়ী নির্ধারণে খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে স্নায়ুচাপ ধরে রেখে দুর্দান্ত পারফরম্যান্স দেখায় সরিষাবাড়ী উপজেলা। শেষ পর্যন্ত টাইব্রেকারে মেলান্দহ উপজেলাকে পরাজিত করে বিজয়ের উল্লাসে মেতে ওঠে সরিষাবাড়ী উপজেলার খেলোয়াড় ও সমর্থকেরা।

 

দীর্ঘ প্রতিযোগিতা শেষে এই টুর্নামেন্টের সফল সমাপ্তি জামালপুরের ফুটবল প্রেমী মানুষের মাঝে এক নির্মল আনন্দ ও বিনোদনের ঢেউ তুলেছিল। স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করছেন, যুবসমাজকে খেলার মাঠে ফিরিয়ে আনা এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এই আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

 

টুর্নামেন্ট আয়োজকদের পক্ষ থেকে জামালপুরের ক্রীড়াপ্রেমী দর্শক, অংশগ্রহণকারী খেলোয়াড়, কোচ, রেফারি, ক্রীড়া সংগঠক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণমাধ্যমকর্মীসহ টুর্নামেন্ট সফল করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট