বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

প্রতিবাদ করায় বড়াইগ্রামে দুই যুবককে কুপিয়ে জখম
অনলাইন ডেস্ক / ১২৯ বার
আপডেট টাইমঃ শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

 

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রাম উপজেলার কালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাদক সেবনের প্রতিবাদ করায় দুই চাচাতো ভাইকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে একদল বখাটের বিরুদ্ধে। হামলাই শেষ নয়, ভুক্তভোগীদের শ্বাসরোধে হত্যার চেষ্টা এবং তাদের কাছ থেকে নগদ প্রায় ৮০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ পাওয়া গেছে।

আহতরা হলেন—বড়াইগ্রাম মধ্যপাড়া এলাকার মোঃ মদিউজ্জামানের ছেলে মোঃ আবু রাসেল (২৫) এবং তার চাচাতো ভাই মোঃ মোজাম্মেল হকের ছেলে মোঃ ইকবাল হোসেন (৩০)। বর্তমানে তারা বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় ভুক্তভোগী আবু রাসেল বাদী হয়ে বড়াইগ্রাম থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন—বড়াইগ্রাম কালিবাড়ি এলাকার মোঃ শাকিল (৩০), মোঃ শুভ (২৬), মোঃ সজিব (২৫), মোঃ আল-আমীন (২৬), মোঃ সজিব (৩০), মোঃ আল-আমীন (২৭), মোঃ জুয়েল (২৬), মোঃ সাগর হোসেন (২৫) এবং ভরতপুর মাদ্রাসাপাড়া এলাকার মোঃ সোহান (৩১) ও মোঃ রাকিব (২৩)।

ঘটনার সূত্রপাত ও হামলা:

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর ২০blank২৬ তারিখ রাতে ভুক্তভোগী আবু রাসেলের বসতবাড়ির পাশে অভিযুক্তরা মাদক সেবন করছিলেন। রাসেল ও তার পরিবার এতে বাধা দিলে অভিযুক্তদের সাথে তাদের বিরোধের সৃষ্টি হয় এবং অভিযুক্তরা তাদের “দেখে নেওয়ার” হুমকি দিয়ে চলে যায়।

এরই জের ধরে পরের দিন (২৯ সেপ্টেম্বর ২০blank২৬) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আবু রাসেল ও তার চাচাতো ভাই ইকবাল হোসেন লক্ষীকোল বাজার থেকে একটি বোরাক অটো রিকশাযোগে বাড়ি ফিরছিলেন। তাদের গাড়িটি কালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছামাত্রই অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র যেমন—চাকু, লোহার রড, জিআই পাইপ, বাঁশের লাঠি ও কাঠের বাটাম নিয়ে দলবদ্ধভাবে গাড়ির গতি রোধ করে।

বর্বরোচিত নির্যাতন ও ছিনতাই:

প্রত্যক্ষদর্শী ও অভিযোগের বিবরণ অনুযায়ী, বখাটেরা দুই ভাইকে জোরপূর্বক টেনে-হেঁচড়ে স্কুল প্রাঙ্গণের ভেতরে নিয়ে যায়। সেখানে ১ নং বিবাদী শাকিলের নির্দেশে আসামিরা লোহার রড ও লাঠিসোটা দিয়ে আবু রাসেলকে এলোপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম করে। একপর্যায়ে ১, ২ ও ৩ নং আসামি রাসেলের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় এবং তার পকেটে থাকা ব্যবসার নগদ ৭৫,২০০ টাকা ছিনিয়ে নেয়।

এ সময় ভাইকে বাঁচাতে ইকবাল হোসেন এগিয়ে এলে প্রধান অভিযুক্ত শাকিল ধারালো চাকু দিয়ে ইকবালের মাথায় আঘাত করে। এতে তার মাথার বাম পাশে কেটে গিয়ে মারাত্মক রক্তাক্ত জখম হয়। অন্য আসামিরাও লোহার রড দিয়ে ইকবালকে পিটিয়ে হাত ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে কালশিরা ও রক্তজমাট জখম করে এবং তার কাছ থেকে আরও ৫,২০০ টাকা ছিনিয়ে নেয়।

হুমকি ও বর্তমান পরিস্থিতি:

আহতদের চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা ঘটনাটি নিয়ে কোনো মামলা-মোকদ্দমা করলে ভুক্তভোগীদের রাস্তায় একা পেয়ে খুন করার হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগী আবু রাসেল জানান, “আমরা মাদক সেবনের সামাজিক প্রতিবাদ করায় ওরা আমাদের ওপর পরিকল্পিতভাবে প্রাণঘাতী হামলা চালিয়েছে এবং আমাদের ব্যবসার টাকা ছিনতাই করেছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি এবং প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।”

এই বিষয়ে বড়াইগ্রাম থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তা জানান, “ভুক্তভোগীদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট