বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ গেল দম্পতির
অনলাইন ডেস্ক / ১১৯ বার
আপডেট টাইমঃ সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

‎

‎

‎মোঃ শান্ত শেখ টুঙ্গিপাড়া গোপালগঞ্জ প্রতিনিধি।

‎

‎গোপালগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। সোমবার (০৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

‎

‎নিহতরা হলেন: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার দেওলা গ্রামের সোলায়মান মোল্লা (৭০) ও তার স্ত্রী শাহিদা বেগম (৬০)।

‎কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান ও ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

‎

‎তিনি জানান, স্বামী-স্ত্রী দুজন একটি বাসে করে ঢাকা থেকে মাঝিগাতী বাসস্ট্যান্ডে নামেন। পরে রাস্তা পার হয়ে অপর পাশে যাওয়ার সময় আরেকটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

‎

‎আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট