শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

ঘন কুয়াশায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মাদারীপুরে মোটরসাইকেল আরোহী এনজিও কর্মী নিহত হয়েছেন।
অনলাইন ডেস্ক / ৪৭ বার
আপডেট টাইমঃ রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

 

 

অপি মুন্সী : শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি

 

রোববার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার সমাদ্দার এলালায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন সরদার (৩১) শরিয়তপুর পৌর এলাকার তুলাসার গ্রামের মোহাম্মদ তাজুল ইসলামের ছেলে ও শরিয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির ফিল্ড অর্গানাইজার হিসেবে রাজৈর শাখায় কর্মরত ছিলেন।

হাইওয়ে পুলিশ জানায়, রোববার সকালে শরিয়তপুরের নিজবাড়ি থেকে মোটরসাইকেলযোগে মাদারীপুররের রাজৈরে আসতেছিলেন এনজিও কর্মী সুমন সরদার। ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার সমাদ্দার এলালায় আসলে ঘন কুয়াশায় কারণে যাত্রীবাহী একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমু চড়ে যায়। গুরুতর আহত হন সুমন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত এনজিও কর্মীকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ জানান, দুর্ঘটনায় ঘাতক গাড়িটিকে উদ্ধার বা সনাক্ত করা যায়নি। নি হতের লাশ রাজৈর হাসপাতালে আছে। পরিবারের সদস্যদের আসলে তাদের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট