বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

বড়াইগ্রামে গভীর রাতে গরু চুরি ক্ষতিগ্রস্ত দুই পরিবার, আতঙ্কে এলাকাবাসী
অনলাইন ডেস্ক / ১৫৩ বার
আপডেট টাইমঃ বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

 

 

বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি

 

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় গভীর রাতে সংঘটিত গরু চুরির ঘটনায় দুইটি পরিবার চরম ক্ষতির মুখে পড়েছে। দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার মহানন্দগাছা গ্রামে এ চুরির ঘটনা ঘটে।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মহানন্দগাছা গ্রামের গ্রাম্য ডাক্তার আবু হানিফের বাড়ির গোয়ালঘর থেকে সংঘবদ্ধ একটি চোরচক্র ৪টি গরু চুরি করে নিয়ে যায়। একই সময়ে পাশের বাড়ির বাসিন্দা মাহবুবের গোয়ালঘর থেকে আরও ১টি গরু চুরি হয়। এতে মোট ৫টি গরু চুরি হয়।

 

পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে বাইরে বের হলে দেখতে পান, চোরেরা একটি নসিমন গাড়িতে করে গরুগুলো নিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে ধাওয়া করা হলেও দ্রুতগতির কারণে চোরচক্রকে আটক করা সম্ভব হয়নি।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল সালাম বলেন,

 

“ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং চোরচক্রকে শনাক্ত ও আটক করতে পুলিশ কাজ করছে।”

ঘটনার খবর পেয়ে জামায়াতে ইসলামীর নাটোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ আব্দুল হাকিম ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করেন এবং খোঁজখবর নেন। তিনি বলেন,

 

“এই ধরনের চুরি ও অপরাধ সাধারণ মানুষের জীবন-জীবিকাকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করা জরুরি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন ন্যায়বিচার পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আমি আহ্বান জানাচ্ছি।”

এ ঘটনায় এলাকাজুড়ে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও নিয়মিত পুলিশ টহলের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট