বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

জামালপুরে কোরআন শরিফ অবমাননার অভিযোগে যুবক আটক
অনলাইন ডেস্ক / ২৭৭ বার
আপডেট টাইমঃ সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

 

ইসলামপুর প্রতিনিধি (জামালপুর):

জামালপুরে কুরআন অবমাননার অভিযোগে আকাশ মিয়া (২০) নামে এক যুবককে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুদ্ধ জনতা।
রোববার (২৫ জানুয়ারি) রাত ১১টার জামালপুর পৌর শহরের জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকা থেকে ওই যুবককে আটক করে থানায় নেয়া হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (জামালপুর সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন। আটক আকাশ মিয়া জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকার দিয়াবাড়ী গ্রামের ইলেকট্রিক মিস্ত্রী আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার বিকেলে আকাশ মিয়া তার পরিবারের কাছে নেশার জন্য টাকা দাবি করে। টাকা না পেয়ে ঘরে থাকা কুরআন শরীফ নিয়ে ছিড়ে ময়লাযুক্ত জায়গায় ফেলে দেয়। বিষয়টি জানাজানি হলে রাত ৯টার দিকে স্থানীয়রা আকাশ মিয়াকে জঙ্গলপাড়া বোর্ডঘর বাজারে নিয়ে গণপিটুনি দিয়ে একটি দোকানে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে অভিযুক্ত আকাশ মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।
প্রতিবেশী দেলোয়ার হোসেন বলেন, আকাশ মিয়া রোববার কুরআন শরীফ ছিড়েছে। আজ জানাজানি হওয়ায় এলাকাবাসী তাকে ধরে পিটুনি দেয়। পরে আকাশ মিয়াকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। আমরা কুরআন অবমাননার সঠিক বিচার চাই।
আকাশ মিয়ার মা খাদিজা বেগম জানান, শনিবার বিকেলে আকাশ টাকা না পেয়ে রাগারাগি করে কুরআন শরিফের পাতা ছিড়ে ফেলে। তারপর সে বাড়ীতে ছিল না। রোববার রাতে এলাকার লোকজন আকাশকে ধরে মারধর করে পুলিশে দিয়েছে। সে নেশার টাকার জন্য মাঝে মধ্যেই বাড়ীতে ঝগড়া করে। টাকা না দিলেই ঘরের জিনিসপত্র ভাঙচুর করতো।
অতিরিক্ত পুলিশ সুপার (জামালপুর সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানান, আকাশ মিয়া নিজ বাড়িতে কুরআন অবমাননা করে বলে স্থানীয়রা অভিযোগ করেন। শুনেছি সে মাদকাসক্ত। কুরআন অবমাননার ঘটনা প্রকাশ হলে রোববার রাতে স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাকে ধরে গনপিটুনি দেয়।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট