শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে নাটোর জেলা দল গঠন নিয়ে বিতর্ক, পুনর্গঠনের দাবিতে ক্রিকেটারদের সংবাদ সম্মেলন।
অনলাইন ডেস্ক / ৭২ বার
আপডেট টাইমঃ শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

 

 

নাটোর প্রতিনিধি:

 

৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে নাটোর জেলা দল গঠনকে কেন্দ্র করে অসন্তোষ প্রকাশ করেছেন কয়েকজন ক্রিকেটার। দল নির্বাচন প্রক্রিয়ায় বৈষম্যের অভিযোগ তুলে তারা দল পুনর্গঠনের দাবি জানিয়েছেন। দাবি পূরণ না হলে আসন্ন প্রতিযোগিতা বর্জনের হুঁশিয়ারিও দেন তারা।
রোববার দুপুরে নাটোর শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ক্রিকেটাররা। তারা জানান, ঢাকা প্রিমিয়ার ডিভিশন, প্রথম বিভাগ ও তৃতীয় বিভাগ লিগে নিয়মিত অংশ নেওয়া নাটোরের অন্তত চারজন অভিজ্ঞ ক্রিকেটার—শাওন ইসলাম, রায়হান ইকরাম ও রিফাতসহ—কে জেলা দল থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের দাবি, অভিজ্ঞ ও পারফর্মার খেলোয়াড়দের উপেক্ষা করে অনভিজ্ঞদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা জেলা ক্রিকেটের জন্য হতাশাজনক।
ক্রিকেটারদের ভাষ্য, জেলা দলের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে অংশ নেওয়ার ক্ষেত্রে যোগ্যতা, অভিজ্ঞতা ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় নেওয়া উচিত ছিল। কিন্তু বাস্তবে তা প্রতিফলিত হয়নি বলে তারা অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত খেলোয়াড়রা আরও বলেন, স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে দল পুনর্গঠন করা না হলে তারা ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ থেকে বিরত থাকবেন।
এ সময় উপস্থিত ছিলেন অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের অধিনায়ক মেহেদী হাসান আহমেদ, সহ-অধিনায়ক সুজন, গোলাম কিবরিয়া শাকিল, হাওলাদারসহ জেলা দলের আরও কয়েকজন ক্রিকেটার।
ক্রিকেটারদের এই অভিযোগের বিষয়ে জেলা ক্রিকেট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে নাটোরের ক্রীড়াঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট