বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

ভরতপুর এতিমখানা ও কওমী মাদ্রাসায় সাংবাদিকের উদ্যোগে অনুদান প্রদান
অনলাইন ডেস্ক / ৬৩ বার
আপডেট টাইমঃ বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

 

 

 

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

 

 

নাটোরের বড়াইগ্রাম পৌরসভার ভরতপুর এলাকায় অবস্থিত একটি এতিমখানা ও কওমী মাদ্রাসায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী অনুদান হিসেবে প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা রহমতুল্লাহর হাতে খাদ্যসামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র হস্তান্তর করেন। জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্টের মাধ্যমে এতিমখানার বিভিন্ন প্রয়োজনের বিষয়টি তার নজরে আসে। পরে তিনি কয়েকজন শুভানুধ্যায়ী ও সহযোগীর সহায়তায় এতিম শিশুদের জন্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহের উদ্যোগ নেন।

এ সময় বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি অহিদুল হক, সাংবাদিক মকলেস গাজী, একটি স্থানীয় অনলাইন পেইজের স্বত্বাধিকারী বেলহাজ উদ্দিন বাঁধনসহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুদান পেয়ে এতিমখানা ও মাদ্রাসা কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করে বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনায় সহায়ক ভূমিকা রাখবে। তারা সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট