বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

বড়াইগ্রামে মাদকবিরোধী অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ যুবক আটক, প্রভাষকের ছেলে ঘিরে চাঞ্চল্য।
অনলাইন ডেস্ক / ৫৭ বার
আপডেট টাইমঃ শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

 

 

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

 

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর একটি বিশেষ দল। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার ২ নম্বর বড়াইগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রামেশ্বরপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আটক ব্যক্তি মো. নাহিদ হাসান নাঈম। তিনি স্থানীয় প্রভাষক মো. গিয়াস উদ্দিনের ছেলে বলে নিশ্চিত হওয়া গেছে। অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাসভবনে অভিযান চালানো হয়। তল্লাশিকালে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ করে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়।
অভিযান-সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে এলাকায় মাদক কারবারের অভিযোগ উঠছিল। প্রাথমিক যাচাই-বাছাই শেষে পরিকল্পিতভাবে এ অভিযান পরিচালনা করা হয়। মাদক নির্মূলে নিয়মিত নজরদারি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
স্থানীয় বাসিন্দাদের দাবি, আটক নাঈম দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার বাড়িতে বিভিন্ন সময় সন্দেহভাজন ব্যক্তিদের আনাগোনা ছিল বলেও অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে পরিবার বা অভিযুক্তের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একই দিন তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। সচেতন মহলের মতে, সামাজিক অবস্থান বা পারিবারিক পরিচয় যাই হোক না কেন—মাদকের সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে আইন প্রয়োগে কোনো ছাড় দেওয়া উচিত নয়। প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতির কার্যকর বাস্তবায়নই পারে সমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত রাখতে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট