বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে নিজ বাসায় হাত পা বাঁধা অবস্থায় শিক্ষিকার মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক / ৪৬ বার
আপডেট টাইমঃ শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

 

 

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
গাইবান্ধা প্রতিনিধি

 

গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার চকগোবিন্দ বীজ অফিসের পেছনে নিজ বাসা থেকে হাত পা বাঁধা অবস্থায় এক শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে তাঁর বাসার দরজা দীর্ঘ সময় বন্ধ দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ঘরের ভেতর হাত পা বাঁধা অবস্থায় তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।

নিহত শামসুন্নাহার রুমা (৪৫) তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি মোঃসোলাইমান মাস্টারের মেয়ে।
ব্যক্তিগত জীবনে তালাকপ্রাপ্ত রুমা বর্তমানে মামুন নামের এক ব্যক্তির সঙ্গে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট