বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

জামালপুরে নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ উপজেলা প্রশাসনের বক্তব্য মেলেনি
অনলাইন ডেস্ক / ৯০ বার
আপডেট টাইমঃ শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

 

 

 

আব্দুল আওয়াল জামালপুর জেলা প্রতিনিধিঃ

 

জামালপুর জেলার ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়ন-এর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পাশের নদী থেকে সরকারি বালু অবাধে উত্তোলনের অভিযোগ উঠেছে।

স্থানীয় এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে বালু উত্তোলন চললেও এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। তাঁর দাবি, এভাবে অবৈধভাবে বালু উত্তোলনের কোনো বৈধতা নেই। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে এবং সরকারি সম্পদ লুটপাটের শামিল হচ্ছে।

অভিযোগ রয়েছে, বালু উত্তোলনের সঙ্গে কাউসার মিয়া, জাকারিয়া ও খুশিদসহ আরও কয়েকজন জড়িত রয়েছেন। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে এই অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হোক এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। তারা উপজেলা প্রশাসন ও সরকারি ভূমি কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে বলেন, সরকারি সম্পদ রক্ষা ও পরিবেশ সুরক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট