বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

ইসলামপুরে অগ্নিকাণ্ডে সাত্তারের প্রায় ৪ লাখ টাকার ক্ষতি
অনলাইন ডেস্ক / ১১৭ বার
আপডেট টাইমঃ শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

 

 

আব্দুল আওয়াল জামালপুর জেলা প্রতিনিধিঃ

 

জামালপুরের ইসলামপুর উপজেলার উত্তর দরিয়াবাদ ফকিরপাড়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাত্তার নামে এক ব্যক্তির বসতবাড়িতে আগুন লেগে ঘরের বিভিন্ন মালামাল পুড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে আগুনের সূত্রপাত হলে তা দ্রুত ঘরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসে ফোন করা হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনে ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইসলামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মো. মাজহারুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট