বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনা: প্রাইভেটকার ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে অটোচালক আহত
অনলাইন ডেস্ক / ৫৭ বার
আপডেট টাইমঃ সোমবার, ৯ মার্চ, ২০২৬

 

 

 

মাহবুব হাসান ঝালকাঠি প্রতিনিধ

 

ঝালকাঠির বাসন্ডা সেতুর পশ্চিম পাড়ে প্রাইভেটকার ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে অটোচালক খোকন মোল্লা গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৯ মার্চ) বেলা ১২টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেতুর পশ্চিম পাশে একটি প্রাইভেটকারের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হলে অটোচালক খোকন মোল্লা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠান।

 

এ বিষয়ে ঝালকাঠি থানার দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট