বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

রংপুরের তারাগঞ্জে আবাদি জমির মাটি কাটায় ২ ব্যক্তির জরিমানা
অনলাইন ডেস্ক / ১২১ বার
আপডেট টাইমঃ বুধবার, ১১ মার্চ, ২০২৬

 

 

 

মো: আশরাফুল ইসলাম জেলা প্রতিনিধি 

 

 

রংপুরের তারাগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে এক লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত বুধবার (১১ মার্চ) সকালে উপজেলার আলমপুর ইউনিয়নে এই অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, মধুরামপুর সরকারপাড়ার মোঃ তারিকুল ইসলাম (৩৮) এবং খোর্দ্দ বেলাইচন্ডী সর্দারপাড়ার মোঃ হুমায়ুন কবির (৪৬)। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোনাববর হোসেন। আবাদি জমি থেকে মাটি কেটে আইন লঙ্ঘন করায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযানে তারাগঞ্জ থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট