বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

রংপুরের তারাগঞ্জে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১
অনলাইন ডেস্ক / ১২০ বার
আপডেট টাইমঃ শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

 

 

আশরাফুল ইসলম জেলা প্রতিনিধি,

 

(রংপুর): রংপুরের তারাগঞ্জ উপজেলার হাজীপুর এলাকায় খারুভাজ ব্রিজের পশ্চিমে মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নি-হ-ত ও একজন গুরুতর আ-হ-ত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) সকাল আনুমানিক ৭টা ৫ মিনিটে রংপুর-সৈয়দপুর মহাসড়কের হাজীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুরগামী পাথরবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৭১১২) এবং রংপুর থেকে সৈয়দপুরমুখী ইউরিয়া সারবোঝাই বিআরটিসি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৯০৭৮)-এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে ট্রাক দুটির সামনের কেবিন দুমড়ে-মুচড়ে যায়। ঘটনায় পাথরবোঝাই ট্রাকের চালক ইদ্রিস আলী (৩৫), পিতা মৃত রহিদুল ইসলাম, গ্রাম জলুলী, থানা মহেশপুর, জেলা ঝিনাইদহ ঘটনাস্থলেই নি-হ-ত হন। অপরদিকে ইউরিয়া সারবোঝাই বিআরটিসি ট্রাকের চালকও ঘটনাস্থলেই মারা যান। তবে তার নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ নিহত চালকের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে। এদিকে পাথরবোঝাই ট্রাকের হেলপার আরিফুল (৩২), পিতা নুর ইসলাম, গ্রাম জলুলী, থানা মহেশপুর, জেলা ঝিনাইদহ গুরুতর আ-হ-ত হন। তাকে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে প্রথমে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়। দুর্ঘটনার পর উদ্ধারকারী দল রেকারিংয়ের মাধ্যমে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি মহাসড়ক থেকে সরিয়ে পুলিশ হেফাজতে নেয়। এতে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। ঘটনাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট