মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

বাঘারপাড়ায়  মানব পাচারের অভিযোগে আদালতে মামলা  
অনলাইন ডেস্ক / ১৮ বার
আপডেট টাইমঃ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

 

পারভেজ আলী মোহর জেলা প্রতিনিধি

যশোর :-   যশোরের বাঘারপাড়া উপজেলার মাহমুদপুর গ্রামের সাকিব হোসেনকে অস্ট্রেলিয়া নেওয়ার কথা বলে নেপালের রাজধানীতে একটি হোটেলে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবার

অভাবের সংসারে সচ্ছলতা আনতে শ্রমিক ভিসায় কলেজপড়ুয়া ছেলেকে অস্ট্রেলিয়া পাঠাতে চেয়েছিলেন ভ্যানচালক আলমগীর হোসেন (৪৪)। এ জন্য জমি বিক্রি করে এবং বিভিন্ন এনজিও ও সমিতি থেকে ঋণ নিয়ে ১৫ লক্ষ টাকা তুলে দিয়েছিলেন দালালের হাতে।

তবে অস্ট্রেলিয়ার পরিবর্তে ছেলে সাকিব হোসেনকে (২১) নিয়ে যাওয়া হয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে। সেখানে একটি হোটেলে রেখে সাকিবের পাসপোর্ট ও কাছে থাকা এক লক্ষ টাকা মূল্যের ডলার নিয়ে নেওয়া হয়েছে বলে ও অভিযোগ পরিবারে। তাঁকে জিম্মি করে আরও দেড় লাখ টাকা দাবি করা হয় পরিবারের কাছে । আলমগীর হোসেনের আয়ের একমাত্র সম্বল ভ্যানটি ৫০ হাজার টাকায় বিক্রি করে ও একটি সমিতি থেকে উচ্চ সুদে আরও এক লাক্ষ টাকা ঋণ নিয়ে তিনি দালালকে দেন। এর পর থেকে তিনি ছেলের আর কোনো খোঁজ পাচ্ছেন না।

আলমগীর হোসেনের বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নে কিসমত মাহমুদপুর গ্রামে।

ছেলেকে ফিরে পেতে আলমগীর হোসেন ঘুরছেন দ্বারে দ্বারে। সর্ব শেয কোন উপায় না পেয়ে মামলা করেছেন বিজ্ঞ আদালতে। গত ১৬ ফেব্রুয়ারি তিনি যশোরের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনাল-১–এ মামলাটি করেন। আদালত বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন। সে অনুয়ায়ী মামলাটি এজাহার হিসেবে রেকর্ড হয়েছে। মামলায় বাঘারপাড়া উপজেলার কিসমত মাহমুদপুর গ্রামের মোকলেস মোল্যার ছেলে তরিকুল ইসলাম (৪৫) ও নাজমুল হোসেনকে (৩৫) আসামি করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট