মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

বড়াইগ্রামে অবৈধ তেল মজুদ—অভিযানে জব্দ ৯১ লিটার ডিজেল, জরিমানা
অনলাইন ডেস্ক / ২৫ বার
আপডেট টাইমঃ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক

নাটোরের বড়াইগ্রামে ফিলিং স্টেশনের পাশেই অবৈধভাবে ডিজেল মজুদের অভিযোগে অভিযান চালিয়ে ৯১ লিটার তেল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। রোববার (১৯ এপ্রিল) উপজেলার রয়না ফিলিং স্টেশন সংলগ্ন সুবর্ণ হোটেলে এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, চকপাড়া গ্রামের রিয়াজুল হক রিজু ও তার ছেলে রুবেল হোসেন দীর্ঘদিন ধরে ওই স্থানে অবৈধভাবে তেল মজুদ করে বেশি দামে বিক্রি করে আসছিলেন। অভিযোগ রয়েছে, প্রশাসনের নজর এড়িয়ে এ ধরনের কার্যক্রম চললেও কার্যকর নজরদারির ঘাটতি ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর অভিযান পরিচালনা করেন। এ সময় ঘটনাস্থল থেকে ৯১ লিটার ডিজেল জব্দ করা হয়।

ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রিজুর স্ত্রী রাইমা খাতুনকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে জব্দকৃত তেল বিক্রি করে ১০ হাজার ৪৬৫ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিবাদীপক্ষের সাথে কথা বললে তারা অভিযোগ অস্বীকার করেন। অভিযুক্ত রুবেল হোসেন বলেন, “তেল যদি হোটেল থেকেই জব্দ হয়ে থাকে, তাহলে আমাদের কেন জরিমানা করা হলো?”—এমন প্রশ্ন তুলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

এদিকে স্থানীয়দের প্রশ্ন, ফিলিং স্টেশনের পাশেই দীর্ঘদিন ধরে এমন অবৈধ কার্যক্রম কীভাবে চলছিল এবং প্রকৃত দায়ীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে কি না—এ বিষয়ে প্রশাসনের সুস্পষ্ট অবস্থান কামনা করছেন তারা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট