শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

মাদক সম্রাট কে মাদক বিক্রি বাদাদেওয়াই বাড়িতে হামলা, কুপিয়ে জখম ও লুটপাটের অভিযোগ-
অনলাইন ডেস্ক / ১১৫ বার
আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

 

মোঃ আহসান হাবীব সুমন, প্রতিনিধি

 

জামালপুর সদর উপজেলার ২নং শরীফপুর ইউনিয়নের রামপুর এলাকায় বসতবাড়িতে হামলা, কুপিয়ে জখম, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রামপুর এলাকার বাসিন্দা মোঃ শ্রাবন আলী।

 

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও জুয়ার বোর্ড পরিচালনা করে আসছে বলে দাবি করেন বাদী। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদকবিরোধী বিভিন্ন পোস্ট দেওয়াকে কেন্দ্র করে অভিযুক্তদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। এর জেরে গত ১৯ মে ২০২৬ রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

অভিযোগে আরও বলা হয়, ঘটনার সময় শ্রাবন আলী বাড়িতে না থাকায় তার বাবা মঞ্জুরুল ইসলাম ঘর থেকে বের হয়ে হামলাকারীদের বাধা দিলে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে ধারালো রাম দা দিয়ে মাথায় কোপ দিলে তিনি গুরুতর আহত হন। এছাড়াও লোহার পাইপ দিয়ে আঘাত করলে তার হাতেও গুরুতর জখম হয় বলে অভিযোগ করা হয়েছে।

 

এসময় শ্রাবনের মা সাবিনা ইয়াসমিন চাম্পা এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। তার গলায় থাকা প্রায় ৮ আনি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে ঘরের আলমারির তালা ভেঙে জমি বিক্রির বায়না বাবদ রাখা প্রায় ৫ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে।

 

হামলাকারীরা বসতঘর ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি করেছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

 

পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় মামলা করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন বাদী।

 

আহতদের স্থানীয়রা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মঞ্জুরুল ইসলামকে ভর্তি করেন এবং সাবিনা ইয়াসমিন চাম্পাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

 

এ বিষয়ে জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান মিজান জানিয়েছেন, অভিযোগ সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট