শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

ভালুকায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে আদি খান শাকিলের বিক্ষোভ
অনলাইন ডেস্ক / ২৪ বার
আপডেট টাইমঃ সোমবার, ৮ জুন, ২০২৬

 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর ছাত্রদল।

আজ রবিবার (৭ জুন) বিকেলে ভালুকা পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী আদি খান শাকিল এর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী অংশ নেন। এ সময় তারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপতৎপরতা ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তাদের কঠোর হস্তে দমনের দাবি জানান।

সমাবেশে পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব আদি খান শাকিল বলেন “ভালুকার শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যে অপচেষ্টা চালাচ্ছে, তা ছাত্রদল কোনোভাবেই বরদাশত করবে না। খুনি হাসিনার দোসরদের আর রাজপথে কোনো নাশকতা করতে দেওয়া হবে না। জনগণের জানমাল রক্ষায় এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা রুখে দিতে ছাত্রদল রাজপথে সর্বদা প্রস্তুত রয়েছে।”

 

বক্তারা প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে কেউ যদি ভবিষ্যতে আবারও কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড বা ঝটিকা মিছিলের চেষ্টা করে, তবে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে ছাত্রদল তার দাঁতভাঙা জবাব দেবে।

উক্ত বিক্ষোভ মিছিলে পৌর ছাত্রদল, কলেজ ছাত্রদল এবং বিভিন্ন ওয়ার্ড ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট