বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স (JRA) কক্সবাজার জেলা কমিটি ঘোষণা, জয়েন্ট সেক্রেটারি হলেন উখিয়ার দিদার আলম
অনলাইন ডেস্ক / ৫৮ বার
আপডেট টাইমঃ শনিবার, ২৫ জুলাই, ২০২৬

 

 

আর.জে রাফি, উখিয়া কক্সবাজার প্রতিনিধি

 

 

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, শহীদদের আত্মত্যাগের স্মৃতি এবং বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যকে সামনে রেখে জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স (JRA)-এর কক্সবাজার জেলা কমিটি আগামী এক বছরের জন্য ঘোষণা করা হয়েছে।

ঘোষিত কমিটিতে উখিয়ার দিদার আলম-কে জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠনের প্রকাশিত কমিটিতে তার নাম অন্তর্ভুক্ত রয়েছে।

 

দায়িত্ব পাওয়ার পর দিদার আলম মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলেন, এই দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করবেন।

তিনি সংগঠনের আদর্শ বাস্তবায়ন এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, নবগঠিত কক্সবাজার জেলা কমিটি ঐক্য, দায়িত্বশীলতা ও সক্রিয় ভূমিকার মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং ঘোষিত লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট