বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

গুরুদাসপুরে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা
অনলাইন ডেস্ক / ২৮ বার
আপডেট টাইমঃ শনিবার, ২২ আগস্ট, ২০২৬

 

 

আশরাফুল ইসলাম 

গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি, (নাটোর)

 

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে নাটোরের গুরুদাসপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলার কলেজ, স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজ। বিশেষ অতিথি ছিলেন নাটোর জেলা শিক্ষা কর্মকর্তা মো. রোস্তম আলী হেলালী। সভাপতিত্ব করেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. আব্দুল আজিজ বলেন, জাতির উন্নয়নের মূল ভিত্তি মানসম্মত শিক্ষা। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আধুনিক প্রযুক্তিনির্ভর দক্ষতায় গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হান্নানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলার ৫২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা অংশ নিয়ে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধ, পাঠদানের মান ও অবকাঠামোগত বিভিন্ন সমস্যা নিয়ে মতামত দেন।

এ সময় গুরুদাসপুর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ লুৎফুর রহমান, সরকারি টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিপি রানী সরকার, মোল্লাবাজার টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মাহমুদুল হক আলেক, খুবজীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান, নূর মোহাম্মদ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হারুনুর রশিদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

সভাটি সঞ্চালনা করেন পৌর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিগার সুলতানা রেখা।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন শুধু সরকারের একক দায়িত্ব নয়; শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রশাসন ও সমাজের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি কার্যকর ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। গুরুদাসপুরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার গুণগত মান আরও উন্নত করতে এ ধরনের মতবিনিময় সভা ভবিষ্যতেও অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট