বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

বকশীগঞ্জে ২০০ দুস্থ পরিবারের মাঝে সরকারি জিআর চাল বিতরণ
অনলাইন ডেস্ক / ৩৯ বার
আপডেট টাইমঃ বুধবার, ২৯ জুলাই, ২০২৬

 

আব্দুল আওয়াল জামালপুর জেলা প্রতিনিধিঃ

 

 

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার উদ্যোগে সরকারের জেনারেল রিলিফ (জিআর) কর্মসূচির আওতায় ২০০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল দেওয়া হয়।

 

চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বকশীগঞ্জ পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা। তিনি বলেন, সরকারের বরাদ্দকৃত জিআর চাল স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে প্রকৃত সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে তাদের খাদ্য সহায়তা নিশ্চিত করা যায়।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিলসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

চাল বিতরণ শেষে উপকারভোগীরা সরকারের এ সহায়তার জন্য সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট