বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ উদ্বোধন করলেন ইউএনও
অনলাইন ডেস্ক / ৩৩ বার
আপডেট টাইমঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

 

ছাবেদুল সরকার পাবনা প্রতিনিধি:

 

বজ্রপাতের ঝুঁকি কমানো ও পরিবেশ সুরক্ষায় পাবনার ফরিদপুর উপজেলার পুংগলী ইউনিয়নে তালের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ইমামা বানিন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় চকিরবিল সংলগ্ন সড়কের পাশে তালের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় ইউএনও উম্মে ইমামা বানিন বলেন, বজ্রপাতের ঝুঁকি কমানো, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তালের মতো উপকারী গাছ বেশি করে রোপণ করতে হবে এবং রোপণের পর চারাগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। পরিবেশ সুরক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক মির্জা আব্দুল বাছেদ, পুংগলী আমিনা মোস্তফা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহা আলম বিএসসি, পুংগলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন,পুংগলী আমিনা মোস্তফা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর সভাপতি মোঃ এনামুল হকসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীরা।

কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নিয়ে পরিবেশ সুরক্ষা ও বৃক্ষরোপণের গুরুত্ব তলে ধরেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট