বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

তারেক রহমানের বিরুদ্ধে ‘গুজব’ ও ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বড়াইগ্রামে মশাল মিছিল।
অনলাইন ডেস্ক / ২৭ বার
আপডেট টাইমঃ মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

 

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান -এর বিরুদ্ধে জামায়াত-শিবিরের পক্ষ থেকে মিথ্যা গুজব ছড়ানো এবং দেশের বিভিন্ন স্থানে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে প্রতিবাদ জানিয়ে নাটোরের বড়াইগ্রামে মশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বড়াইগ্রাম শহর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মশাল মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে একটি সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তারা অভিযোগ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাও ঘটছে বলে তারা দাবি করেন। এসব ঘটনার নিন্দা জানিয়ে তারা দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সহিংসতা ও গুজবের রাজনীতি পরিহার করে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা প্রয়োজন। তারা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখারও প্রত্যয় ব্যক্ত করেন।
কর্মসূচিতে বড়াইগ্রাম শহর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট