বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

গুরুদাসপুরে চোর চক্রের তিন সদস্য আটক।
অনলাইন ডেস্ক / ৪৩ বার
আপডেট টাইমঃ শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

 

আশরাফুল ইসলাম
গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে সেচ মোটর, মোটর চুরির যন্ত্রাংশ ও চায়নিজ কুড়ালসহ চোর চক্রের রানা বাহিনীর রানাসহ তিন সদস্যকে আটক করেছে গুরুদাসপুর থানা পুলিশ।

আটকরা হলেন- গুরুদাসপুরের পাটপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে রানা আহমেদ, বিন্যাবাড়ী বাজার এলাকার জরিপ উদ্দিনের ছেলে জসিম এবং নারিনাড়ী ভাঙা মসজিদ এলাকার মজিদ আলীর ছেলে মিজান আলী।

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পিকআপ নিয়ে সিরাজগঞ্জ থেকে গুরুদাসপুরে আসার পথে কাছিকাটা টোলপ্লাজা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি সেচ মোটর, মোটর চুরির বিভিন্ন যন্ত্রাংশ ও একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।
পাটপাড়া এলাকাবাসীরা জানান, ওই রানা চোর চক্রের একটা বাহিনী গঠণ করেছেন। সে আর তার দল মিলে এলাকার মাঠের শ্যালো ইঞ্জিন থেকে শুরু করে গরু আবার পুকুরের মাছ পর্যন্ত চুরি করে। তার বিরুদ্ধে বিগত সরকারের আমলে থানায় অভিযোগ দিয়েও কোন কাজ হয়নি। তাকে কঠোরভাবে সিজ্ঞাসাবাদ করলে সব তথ্য বেড় হবে বলে দাবি এলাকাবাসীর।
স্থানীয়রা আরো দাবি করেন, গুরুদাসপুরে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন সেচ মোটর চুরির ঘটনার সঙ্গে আটক ব্যক্তিদের সম্পৃক্ততা থাকতে পারে। তাদের জিজ্ঞাসাবাদ করা হলে মোটর চুরির সঙ্গে জড়িত আরও তথ্য বেরিয়ে আসতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
গুরুদাসপুর থানার ওসি (তদন্ত) এসএম রিয়াজুর হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিন যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট