বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

পুঠিয়ায় অবৈধ সার মজুত, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
অনলাইন ডেস্ক / ২৪ বার
আপডেট টাইমঃ মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

 

 

পুঠিয়া(রাজশাহী) প্রতিনিধি: 

রাজশাহীর পুঠিয়ায় অনুমোদন ছাড়াই অবৈধভাবে সার মজুত করার অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মজুত করা বিপুল পরিমাণ সার সরকার নির্ধারিত মূল্যে সাধারণ কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলার ধোপাপাড়া বাজারে শাওন এগ্রোতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস। অভিযান সূত্রে জানা গেছে, শাওন এগ্রোর ব্যবসায়ী শাওন অনুমোদনবিহীনভাবে সার মজুত করে রেখেছিলেন। এ সময় তাঁর প্রতিষ্ঠান থেকে ৩৪ বস্তা টিএসপি ও ৮ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। পরে জব্দ করা সারগুলো সরকার নির্ধারিত মূল্যে সাধারণ কৃষকদের কাছে বিক্রি করা হয়। অনুমোদনবিহীনভাবে সার মজুত করার দায়ে ব্যবসায়ী শাওনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, কৃষকদের সার প্রাপ্তি নিশ্চিত করতে এবং অবৈধ মজুত ও কৃত্রিম সংকট ঠেকাতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। #

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট